![]() |
| টমেটোর গুণাগুণ ও উপকারিতা |
টমেটোর গুলাগুন ও উপকারিতা
টমেটো একটি শীতকালীন সবজি কিন্তু বার মাসই এটা পাওয়া যায় । টমেটো পুষ্টিকর ও সুস্বাদু সবজি । খাবারের স্বাদ বাড়াতে টমেটোর ভূমিকা অন্যতম । কাঁচা অথবা পাকা দুইভাবেই খাওয়া যায় টমেটো ।টমেটো সালাদ হিসেবেও খাওয়া হয় । টমেটো থেকে তৈরি হয় সস ও বিভিন্ন রকম কেচাপ । গুণে, স্বাদে এবং সৌন্দর্যে ভরাপুর টমেটো ।
টমেটোর উপকারীতা
ত্বক
বয়স বাড়তে থাকলে মানুষের মুখে যে বয়সের ছাপ পড়ে, তা টমেটো দেয়ার ফলে সেই ছাপ লুকাতে সহায়তা করে । টমেটোর রস মুখের ত্বক কোমল ও মসৃণ করে । মুখের সৌন্দর্য ধরে রাখতে এবং বয়সের ছাপ দূর করতে টমেটো কার্যকর ।
সর্দি-কাশি
টমেটো সর্দি-কাশি প্রতিরোধে অনেক কার্যকর । দুটি টমেটো কেটে চিনি বা লবন পরিমাণ মত মিশিয়ে গরম স্যুপ তৈরি করে খেলে সর্দি-কাশিতে উপকার পাবেন ।
চর্মরোগ
চর্মরোগে অতি কার্যকরী উপাদান টমেটো । টমেটোর রস কাজ করে থাকে চর্মরোগ নিরাময়ে। ত্বকের কোন সমস্যায় টমেটো প্রক্রিয়াজাত করে ব্যবহার করা যেতে পারে ।
রক্তশূণ্যতা
রক্তশূন্যতা দূর করণে টমেটোর ভূমিকা অপরিসীম । দৈনিক দুই- তিনটা টমেটো খেলে দূর হতে পারে রক্ত স্বল্পতার সমস্যা । যারা এ সমস্যায় ভুগছেন তাদের জন্য টমেটো বেশ উপকারী সবজি ।
অ্যাজমা
টমেটোতে থাকা ভিটামিন এ এবং লাইকোপেন অ্যাজমা নিয়ন্ত্রণে সহায়তা করে । যাদের এ সমস্যা রয়েছে তারা নিয়মিত টমেটো খেতে পারেন ।
মাড়ি থেকে রক্তপাত
টমেটোতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে । যা দাঁতের মাড়ি থেকে রক্তপাত নিয়ন্ত্রণে সহায়তা করে। এ সমস্যায় নিয়মিত টমেটো খেলে উপকার পাবেন ।
জ্বর
নানা কারণে শরীর গরম হতে পারে । টমেটো দেহের তাপ নিয়ন্ত্রণ রাখে । হালকা জ্বরে টমেটো বেশ উপকারী উপাদান ।

0 মন্তব্যসমূহ
please do not enter any spam link in the comment box .
Emoji