Parts of Speech

Parts of Speech

 

Parts of Speech

বাক্যে ব্যবহৃত শব্দ গুলোকে এদের কার্যানুসারে ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়, এদের প্রত্যেকটিকে এক একটি Parts of Speech বলা হয়।

Parts of Speech আট প্রকার। যথা:- 

1. Noun

2. Pronoun

3. Adjective

4. Verb

5. Adverb

6. Preposition

7. Conjunction

8. Interjection


Noun:- কোন কিছুর নামকেই Noun বলে। যেমন:-

Sharif is a boy

The cat is an animal

Pronoun:- যে শব্দ Noun এর পরিবর্তে বসে তাহাকে Pronoun বলে। যেমন:-

Rifat is my friend. He is a good boy.

The boy is my friend who came here.

Adjective:- যে শব্দ Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাহাকে Adjective বলে। যেমন:-

Jabed is a good boy

Sixty taka is a large amount.

Verb:- যে শব্দ দ্বারা কোন কাজ করা বুঝায় অর্থাৎ যা দ্বারা হওয়া, থাকা, করা ইত্যাদি বুঝায়, তাকে Verb বলে। যেমন:-

We see the moon.

The girl eats rice. 

Adverb:- যে শব্দ বা Word কোন Adjective, verb বা অন্য কোন Adverb কে বিশেষিত করে, তাকে Adverb বলে। যেমন:-

Mr. Hasan is a well-known teacher.

She speaks slowly.

Preposition:- যে শব্দ বা Word কোন noun বা pronoun এর পূর্বে বসে সেই noun বা pronoun এর সাথে অন্য আরেকটি noun বা word এর সম্বন্ধ প্রকাশ করে তাকে Preposition বলা হয়। যেমন:-

He puts the book on the table.

Look at the sky.

Conjunction:- যে Word কোন দুটি Word বা Sentence কে যুক্ত করে তাকে, Conjunction বলে। যেমন:-

He is poor but honest.

Rifat and Imtiaz are brothers.

Interjection:- যে Word বা শব্দ মনের আকস্মিক অনুভূতি বা ভাব প্রকাশ করে তাকে Interjection বলা হয়। যেমন:-

Alas! he has lost his mother. 

Hurrah! we have won the game.

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ