![]() |
| কৌতুক অভিনেতা দিলদার |
নাম:- দিলদার
জন্ম:- ১৩ জানুয়ারি ১৯৪৫
জন্ম স্থান :-চাঁদপুর, বাংলাদেশ
মৃত্যু:- ১০ জুলাই ২০০৩
পেশা:- অভিনেতা
দাম্পত্য সাথী :- রোকেয়া বেগম
শিক্ষা:- মাধ্যমিক
জাতীয়তা:- বাংলাদেশী
দিলদারের ব্যক্তিগত জীবন
দিলদার জন্ম গ্রহণ করেন চাঁদপুর জেলার সদর উপজেলার শাহতলী গ্রামে । দিলদার এস এস সি পাস করেন । তারপর আর লেখাপড়া করা হয়নি তার । দিলদারের দাম্পত্য সাথীর নাম রোকেয়া বেগম । দিলদারের দুই কন্যা সন্তান হয় । তার বড় মেয়ের নাম মাসুমা আক্তার ও ছোট মেয়ে জিনিয়া আফরোজ । দিলদারের বড় মেয়ে পেশায় দাঁতের ডাক্তার ।
দিলদারের অভিনয় জীবন
দিলদার বাংলা ছায়াছবির অন্যতম কৌতুক অভিনেতা । "কেন এমন হয়" ছায়াছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন । তিনি কৌতুক অভিনেতা হিসেবেই সবার কাছে পরিচিত । তার অভিনীত চলচ্চিত্র সমূহ- বীর পুরুষ, বেদের মেয়ে জোসনা, অন্তরে অন্তরে, চাওয়া থেকে পাওয়া, কন্যাদান, বিক্ষোভ, সুন্দর আলী জীবন সংসার, অজান্তে, দূর্জয়, এই ঘর এই সংসার, স্বপ্নের পৃথিবী, প্রিয়জন, বিচার হবে, শুধু তুমি, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু, শান্ত কেন মাস্তান, তুমি কি সেই, আব্দুল্লাহ, খাইরুন সুন্দরী, নাচনেওয়ালী, গুন্ডা নাম্বার ওয়ান, প্রেম যমুনা, অচিন দেশের রাজকুমার, বাঁশিওয়ালা, গাড়িয়াল ভাই, ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেন । তাছাড়া তিনি আব্দুল্লাহ ছায়াছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেন । ২০০৩ সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরুস্কার লাভ করেন "তুমি শুধু আমার" চলচ্চিত্রের জন্য সেরা কৌতুক অভিনেতা হিসেবে । দিলদার বাংলা চলচ্চিত্রে সবচেয়ে বেশি হাস্যরস ফুটিয়ে তোলা অভিনেতা । এই জনপ্রিয় মানুষটি না ফেরার দেশে চলে যান ২০০৩ সালে । তাকে দাফন করা হয় ঢাকার ডেমরায় অবস্থিত সানারপাড় এলাকায় ।

0 মন্তব্যসমূহ
please do not enter any spam link in the comment box .
Emoji