অপরূপ সুন্দর ভুতিয়ার পদ্মবিল

 
অপরূপ সুন্দর ভুতিয়ার পদ্মবিল

অপরূপ সুন্দর ভুতিয়ার পদ্মবিল এর  অবস্থান 

খুলনা শহর থেকে ১৮ কিলোমিটার দূরে তেরখাদা উপজেলায় অপরূপ সুন্দর ভুতিয়ার পদ্মবিল অবস্থিত । এই বিলটি আঠারবাকী নদীর তলদেশ ভরাট হয়ে নড়াইল জেলার অংশ নিয়ে প্রাকৃতিক ভাবে গড়ে উঠেছে ভূতিয়ার বিল । বিলটির আকার প্রায় সাড়ে তিন হাজার হেক্টর  । বিলটির আকার সাড়ে তিন হাজার হেক্টর  হলেও ৪০ থেকে ৫০ হেক্টর জমিতে পদ্মফুল ফুটে । হোগলা আর শেওলাতে ঠাসা বাকি অংশটুকু । 

প্রাকৃতিক সৌন্দর্য 

অপরূপ সুন্দর ভুতিয়ার পদ্মবিল এর সৌন্দয্য যে কাউকে মুগ্ধ করবে । লাল-সাদা-গোলাপী পদ্মগুলো খুব সুন্দর করে জলের উপর বিচানো । পদ্মগুলো একটা আরেকটার সাথে এমন ভাবে লেগে থাকে ,মনে হয় যেন আকাশ থেকে রংধুনু নেমে এসেছে ভুতিয়ার পদ্মবিলে । এখানে তিন রং বিশিষ্ট পদ্মফুল দেখতে পাওয়া যায় লাল-সাদা-গোলাপী ।  বিশাল জলরাশির বুকে দলবেধে ফুটে আছে এই পদ্মগুলো । যতদূর চোখ যায় ,দেখা মিলবে পদ্ম আর পদ্ম । এর মধ্য দিয়ে যদি একটি ছোট ডিঙ্গি নিয়ে ঘোরা যায় তাহলে তো কোন কথায় নাই । এখানে সারা দিন ঘুরলে নিজেকে ক্লান্ত মনে হবে না । কেননা আপনার ক্লান্তি নিমিষে দূর করে দিবে এখান কার প্রকৃতিক সৌন্দর্য্য । শীতল বাতাসে আপনার শরীর ঠান্ডা করে দিবে । বিলে ফুটে থাকা অজহ্র পদ্ম সমূহ ছবির মতো সাজানো । এর সৌন্দর্য্য দেখে মনে হবে সেই চিরচায়িত গ্রাম বাংলার রূপ ।  সকালে দিকে ফোটা পদ্ম বেশি দেখা যায় । পড়ন্ত বিকালে ফুলের সঙ্গে অস্তগামী সূর্য আপনার মনের কাব্যিকতা বাডিয়ে দেবে কয়েকগুন । বিলের চারপাশে জেলেদের বসবাস । আপনি চাইলে তারা প্রবাল উৎসাহে ডিঙ্গি নৌকা দিয়ে ঘুরাবে আপনাকে । এখানকার মানুষ গুলো অনেক অথিতিপরায়ন । সৌন্দর্য্য প্রেমী মানুষের কাছে এই স্থান হয়ে উঠেছে একটি দর্শনীয় স্থান । শরতের বিকালে এখানে জড়ো করে নানা জায়গা থেকে আসা মানুষ । তাদের থাকে একটা উদ্দেশ্য ,ভুতিয়ার পদ্মবিল এর প্রকৃতিক সৌন্দর্য্য অবলোকন করা । সকাল ৬ থেকে ৭ টা পর্যন্ত পদ্মফুল দেখার সবচাইতে উপযুক্ত সময় । দিন বাড়ার সাথে সাথে পদ্ম ফুলের পাপড়ি গুলো বুজে যেতে থাকে । এখানে আসার উপযুক্ত সময় হলো সেপ্টেম্বর-অক্টোবর মাস । 

যাওয়ার উপায় 

অপরূপ সুন্দর ভুতিয়ার পদ্মবিল দেখতে চাইলে প্রথমে আপানাকে খুলনা যেতে হবে । খুলনা শহর থেকে বাস  বা সিএনজি  চড়ে যেতে হবে  তেরখাদা বাজার নামক স্থানে । তেরখাদা বাজার থেকে যেকোন লোককে  বললেই ভুতিয়ার বিল এর সন্ধান পেয়ে যাবেন । বিলে চড়ার জন্য ছোট ছোট ডিঙ্গি নৌকা পাবেন । এগুলে চড়ে আপনি বিলের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন ।  

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ