![]() |
| খ্যাতিমান সংগীত শিল্পী বারী সিদ্দিকী |
জন্ম নাম :- আবদুল বারী সিদ্দিকী
জন্ম:- ১৫ নভেম্বর ১৯৫৪
জেলা:- নেত্রকোনা, বাংলাদেশ
মৃত্যু :- ২৪ নভেম্বর ২০১৭ ; স্কয়ার হাসপাতাল, ঢাকা
বয়স :- ৬৩ বছর বেচেঁ ছিলেন তিনি
কার্যকাল:- ১৯৮১ থেকে ২০১৭
পেশা :- সংগীত শিল্পী, বাঁশি বাদক
জন্ম:- ১৫ নভেম্বর ১৯৫৪
জেলা:- নেত্রকোনা, বাংলাদেশ
মৃত্যু :- ২৪ নভেম্বর ২০১৭ ; স্কয়ার হাসপাতাল, ঢাকা
বয়স :- ৬৩ বছর বেচেঁ ছিলেন তিনি
কার্যকাল:- ১৯৮১ থেকে ২০১৭
পেশা :- সংগীত শিল্পী, বাঁশি বাদক
বারী সিদ্দিকীর জীবনের প্রথম কাল :-
ছোটবেলায় পরিবারের কাছ থেকে গান শেখার হাতেখড়ি হয় তার । নেত্রকোনা জেলার এক সংগীত পরিবারেই জন্ম হয় বারী সিদ্দিকীর । নেত্রকোনার শিল্পী ওস্তাদ গোপাল দত্তের অধীনে মাত্র ১২ বছর বয়সে তার প্রশিক্ষণ শুরু হয় । বারী সিদ্দিকী সরাসরি সান্নিধ্য লাভ করেন ওস্তাদ আমিনুর রহমান, পান্নালাল ঘোষ, দবির খান সহ অসংখ্য গুণী শিল্পীর । কোন এক কনসার্টের সময় বারী সিদ্দিকীকে ওস্তাদ আমিনুর রহমান অবলোকন করেন এবং প্রশিক্ষণের প্রস্তাব দেন । তারপর বারী সিদ্দিকী ৬ বছর ধরে প্রশিক্ষণ নেন ওস্তাদ আমিনুর রহমানের অধীনে । তিনি জেলা শিল্পকলা একাডেমীর সাথে যুক্ত হন সত্তরের দশকে । বারী সিদ্দিকী ক্লাসিক্যাল মিউজিকের উপর পড়াশোনা শুরু করেন ওস্তাদ গোপাল দত্তের পরামর্শে । তিনি বাশিঁর ওপর উচ্চাঙ্গ সংগীতে প্রশিক্ষণ নেন । ভারতের পুনে নব্বইয়ের দশকে তিনি যান সেখানে পন্ডিত ভিজি কার্নাডের কাছে তালিম গ্রহণ করেন । দেশে এসে বারী সিদ্দিকী লোকগীতির সঙ্গে ক্লাসিক মিউজিকের সম্মিলনে গান গাইতে আরম্ভ করেন ।
বারী সিদ্দিকীর সংগীত জীবন :-
বারী সিদ্দিকী মূলত বংশী বাদক , সংগীত জগতে প্রবেশ করেন কথাসাহিত্যিক ও চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের অনুপ্রেরণায় নব্বইয়ের দশকে । এবং অল্প দিনেই সাধারণ মানুষের অন্তরে জায়গা করে নেন বিরহ-বিচ্ছেদের গান দিয়ে । দৈনিক আমার দেশ পত্রিকাকে এক সাক্ষাৎকারে বারী সিদ্দিকী বলেন, আমার গাওয়ার পেছনে যথেষ্ট উৎসাহ দিয়ে ছিলেন হুমায়ুন আহমেদ । প্রখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদের 'রঙের বাড়ই' নামের একটি ম্যাগাজিন অনুষ্ঠানে ১৯৯৫ সালে জনসমক্ষে প্রথম সংগীত পরিবেশন করেন বারী সিদ্দিকী । হুমায়ুন আহমেদের চলচ্চিত্র 'শ্রাবণ মেঘের দিন' এতে ৭টি গানে কন্ঠ দেন বারী সিদ্দিক ১৯৯৯ সালে । এর মধ্যে অনেক জনপ্রিয়তা পায় 'সোয়া চান পাখি ' গানটি । বিশ্ব বাশিঁ সম্মেলনে ভারতীয় উপমহাদেশ থেকে তিনিই একমাত্র অংশগ্রহণ করেন ১৯৯৯ সালে জেনেভায় । অমিতের রচনা ও পরিচালনায় ২০১৩ সালে 'পাগলা ঘোড়া' নাটকে প্রথমবারের মত অভিনয় করেন বারী সিদ্দিকী । তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রের গানে কন্ঠ দিয়েছেন ও গানের কথা লিখেছেন ।

0 মন্তব্যসমূহ
please do not enter any spam link in the comment box .
Emoji