![]() |
| উস্তাদ শাহ্ আবদুল করিম ( বাউল সংগীত শিল্পী ) |
জন্ম নাম :- শাহ্ আবদুল করিম
জন্ম:- ১৫ ফেব্রয়ারি ১৯১৬
জন্ম স্থান :- সুনামগঞ্জ, সিলেট
মৃত্যু:- ১২ সেপ্টেম্বর ২০০৯
বয়স:- ৯৩ বছর
সহধর্মীনি বা সহসঙ্গী :- আফতাব-উন-নেসা
পেশা :- গায়ক, সুরকার, গীতিকার
গানের ধরন :- বাউল গান, লোকগীতি, ভাটিয়ালি
কার্যকাল:- ১৯৫২ থেকে ২০০৯
তার সহযোগী শিল্পী :- হাবিব ওয়াহিদ, মৌসুমী ভৌমিক, আশিক, কায়া
বাউল শাহ্ আবদুল করিমের প্রথম জীবন
১৯১৬ সালে সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় ইব্রাহিম আলী ও নাইওরজানের ঘরে জন্ম গ্রহণ করেন শাহ্ আবদুল করিম । শাহ্ আবদুল করিম ছেলেবেলায় তার গুরু বাউল শাহ্ ইব্রাহিম মাস্তান বকশ থেকে সংগীতের প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন । প্রখ্যাত বাউল সম্রাট ফকির লালন শাহ্ ,দুদ্দু শাহ্ এবং পুঞ্জ শাহ্ এর দর্শন থেকে শাহ্ আবদুল করিম গানের অনুপ্রেরনা পেয়ে ছিলেন । তার সংগীতে শুধু প্রেম ভালবাসার কথা বলেন নি , তার গানে সকল অবিচার , অন্যায়, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং কুসংস্কারের কথা তুলে ধরেছেন । তিনি সাধক রশীদ উদ্দীন , শাহ্ ইব্রাহীম মাস্তান বকশ এর কাছ থেকে বাউল গানের দীক্ষা লাভ করেন । যদিও দারিদ্রতা কারণে কৃষি কাজে তার সময় ব্যয় হয়েছিল কিন্তু সংগীত সৃষ্টি থেকে আলাদা করতে পারে নি । শাহ্ আবদুল করিম নানা ধরনের গানের চর্চা করেন যেমন - শরীয়তী, মারফতি, গণসংগীত সহ বাউল গান এবং অন্যান্য শাখার ।
শাহ্ আবদুল করিমের সংগীত সাধনা
শাহ্ আবদুল করিমের ১০ টি গান ইংরেজীতে অনূদিত হয়েছে বাংলা একাডেমীর উদ্যোগে । তিনি এ পর্যন্ত গান লিখেছেন এবং সুরারোপ করেছেন প্রায় পাঁচ শতাধিক । তিনি কিশোর বয়স থেকে গান লিখা সত্তে ও শুধু এলাকার মানুষের কাছেই জনপ্রিয় ছিল এসব গান । শাহ্ আবদুল করিমের মৃত্যুর কয়েক বছর পূর্বে তার গান গুলো কে নতুন ভাবে গেয়ে কয়েকজন শিল্পী বেশ প্রসংশা ও জনপ্রিয়তা পায় সেই থেকে তিনিও পরিচিতি পান সবার কাছে ।
শাহ্ আবদুল করিমের জনপ্রিয় কিছু গান
আগে কি সুন্দর দিন কাটাইতাম , রঙ এর দুনিয়া তরে চাই না , বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, গাড়ি চলে না , সখী তরা প্রেম করিও না , আগের বাহাদুরি গেল কই ,মন মিলে মানুষ মিলে সময় মিলে না , মন মজালে ওরে বাউলা গান , তুমি রাখ কিবা মার , কাছে নেওনা দেখা দেওনা , আমার মাটির পিনজিরাই সোনার ময়না রে , আমি তরে চাই রে বন্ধু , ঝিলমিল ঝিলমিল করেরে ময়ুরপংখী নাও , বসন্ত বাতাসে সইগো , আমি মিনতি করিরে , আইলায় না আইলায় নারে বন্ধু , নতুন প্রেমে মন মজাইয়া , বন্ধুরে কই পাব , আসি বলে গেল বন্ধু আইলনা , কেন পিরিতি বাড়াইলারে বন্ধু , কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া , গান গাই আমার মনরে বুঝায় ইত্যাদি । তিনি দরিদ্রতার কাছে জীবনের বড় একটা অংশ সংগ্রাম করেন । অনেক প্রতিষ্টান বিভিন্ন সময়ে তাকে সাহায্য করতে এগিয়ে আসে কিন্তু তিনি গ্রহণ করেন নাই । জীবন্ত কিংবদন্তী বাউল শাহ্ আবদুল করিম নামে তার জনপ্রিয় ১২টি গান বিভিন্ন শিল্পীর গাওয়া একটি অডিও প্রকাশনা সংস্থা ২০০৬ সালে একটি অ্যালবাম প্রকাশ করেন । তার বার্ধক্য জনিত চিকিৎসার জন্য এই অ্যালবামের বিক্রিত অর্থ তার পরিবারের কাছে তুলে দেয়া হয় । শাহ্ আবদুল করিমের জীবন ও কর্ম ভিত্তিক একটি বই প্রকাশিত হয় প্রথমবারের মত ২০০৭ সালে । বইটির নাম "শাহ্ আবদুল করিম সংবর্ধন-গ্রন্থ"( উৎস প্রকাশন ) । বাউল আবদুল করিমের সমগ্র সৃষ্টি কর্ম নিয়ে গ্রন্থ "শাহ্ আবদুল করিম রচনাসমগ্র" প্রকাশিত হয় ২০০৯ সালে ওনার চাওয়া অনুযায়ী ।

0 মন্তব্যসমূহ
please do not enter any spam link in the comment box .
Emoji