মারজুক রাসেল এর জীবন কাহিনী

মারজুক রাসেল এর জীবন কাহিনী


মারজুক রাসেল

 মারজুক রাসেল জন্মগ্রহন করেন ১৫ আগষ্ট । তিনি একজন বাংলাদেশি গীতিকার ,মডেল ও অভিনেতা । তিনি ২০০৪ সালে তার অভিনয় জীবন শুরু করেন ব্যাচেলার চরিএের মাধ্যমে এবং অনেক প্রশংসাও পেয়েছিলেন । তারপর থেকে তিনি একের পর এক টেলিভিশন নাটকে অভিনয় করেছেন । তিনি অনেক টেলিভিশন বিজ্ঞাপণেও  কাজ করেছেন । তিনি টেলিভিশনে তার অস্তিত্ব তুলে ধরেছিলেন টিভি নাটক দিয়ে । তার প্রথম অভিনীত টিভি নাটক হলো মোস্তফা সারওয়ার ফারুকী পরিচালিত অয়না মহল । এছাড়াও তিনি একের অধিক সজ্ঞীত ভিডিও তে কাজ করেছেন । ঘুড়ি তুমি কার আকাশে উড়ো(২০১২),স্মৃতি কথা (২০১৭) ইত্যাদি তার সজ্ঞীত ভিডিও । মারজুক বর্তমান সময়ের একটি ধারাবাহিক (ব্যাচেলার পয়েন্ট সেশন ২ ) নাটের মধ্যামে অনেক খ্যাতি অর্জন করেছেন । এই নাটকের চরিএ অনুসারে তাকে অনেকেই পাশা ভাই নামে চিনেন । তিনি বাস্তব জীবনে অনেক সাধামাটা জীবন ধারণ করেন ।


ছেলেবেলা

মারজুক ১৫ আগষ্ট গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহন করেন । তারপর তিনি বড় হয়েছেন খুলনার দৌলতপুরে । তার বাবা ছিলেন একজন কর্মজীবি । তিনি জুট মিলে কাজ করতেন । এই সুবাধেই মারজুকের খুলনার দৌলতপুরে আসা। তার শিক্ষা জীবন শুরু হয় সরকারি বিদ্যালয়ে । তিনি কৃষ্ণমোহন প্রথমিক সরকারি  বিদ্যালয় থেকে প্রথমিক শিক্ষা শেষ করেন । পরে তার বাবা তাকে একটি মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করান । শ্রেণী বৈষম্যের কারনে তিনি মাদ্রাসা ছেড়ে দেন । পরে ১৯৯৩ সালে তিনি ঢাকায় চলে আসেন । 


কর্মজীবনি

 মারজুক রাসেল অষ্টম শ্রেণীতে পড়ার সময়ই সাহিত্য চর্চা শুরু করেন । তারসাহিত্য চর্চা অনুপ্রেরনা ছিলেন কাজী নজরুল ইসলাম ও রবিন্দ্রনাথ ঠাকুর । তিনি একটি কবিতার মাধ্যমে তার জীবনের সাহিত্য চর্চার সূচনা গঠান । তার লিখিত  কবিতা প্রথম প্রকাশিত হয়েছিল খুলনার স্থায়ী একটি ম্যাগাজিনে (জনবার্ত)। পরে তিনি আস্তে আস্তে সংবাদপএ ও ম্যাগাজিন ফিল্যান্স লেখা শুরু করেন । তার প্রথম প্রকাশিত কাব্যের শিরোনাম হলো শাটিং ছাড়া সংযোগ নিষিদ্ধ । তারপরে তিনি যথাক্রমে তিনটি কবিতা লিখেছেন । চান্দের বুড়ির বয়স যখন ১৬ (২০০৩),বাঈজি বাড়ির রোড,ছোট্র কোথায় টেনিস বল এই তিন টি কবিতা । তাছাড়াও তিনি অনেক বই লিখেছেন । তার উল্লেখ যোগ্য বই গুলো হলো :-

  • শাটিং ছাড়া সংযোগ নিষিদ্ধ 
  • চান্দের বুড়ির বয়স যখন ষোল
  • বাঈজি বাড়ির রোড
  • ছোট্র কোথায় টেনিস বল
  • দেহবন্টন বিষয়ক দীপক্ষীয় চুক্তি  (ইত্যাদি)
মারজুক রাসেল অনেক গান ও লিখেছেন । তার লিখিত গান গুলোর সর্বএ অনেক সারা পায় । তার লেখা প্রথম গান কন্ঠিত হয় গুরু জেমস এর কন্ঠে । তারপর তিনি একের পর এক শিল্পির জন্য গান লিখেছেন । আয়ুইব বাচ্চূ, পান্থ কানাই ,আসিফ আকবর ,হাবিব ,নাজমুন মনিয়া ন্যান্সি,আরফিন রুমি ইত্যাদি শিল্পির জন্যও গান লিখেছেন তিনি । তার উল্লেখযোগ্য কয়েক টি গান হলো মিরা ভাই,আমিতো প্রেমে পড়ি নি ,ও আমার পাগলা ঘোড়ারে ,ভিতর বলে দূরে থাকুক ,লেইস ফিতা লেইস,রাখে আল্লাহ্ মারে কে ,হা ডু ডুর, দোলনা ,ভাসবো যে জলে ,ললনা ,তোমার চোখ দোখলে ইত্যাদি । মারজুক রাসেল এর একটি বিশেষ উক্তি হলো ,সফলতা পাইতে হলে যে যেই কাজ করছে তা প্রেম দিয়ে করা ।
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ