আঙ্গুর হলো এক প্রকার ফল যা জন্ম নেয় লতা জাতীয় দ্রামালতা গাছে । ৬ থেকে ৩০০ টি পর্যন্ত আঙ্গুর এক থোকা থেকে পাওয়া যায় । আঙ্গুর অনেক রং এর হয়ে থাকে । যেমন ,কালো ,নীল ,সোনালী ,সবুজ , বেগুনি ,লাল ও সাদা । পাকা আঙ্গুর আমরা সরাসরি খেতে পারি । তাছাড়া আরো অন্যন্য জিনিস ও আঙ্গুর দিয়ে তৈরী করা হয় । জুস ,জেলী , মদ এমনকি আঙ্গুরের বীজ তেলও তৈরী করা হয় । তাছাড়া এটির আরো কয়েকটি বিশেষ গুনের মধ্যে একটি হলো এটি রোদে শুকিয়ে কিসমিস তৈরী করা হয় । বন্য আঙ্গুর ফলের গাছ পারগাছা হিসাবে অন্য সব গাছ কে গ্রাস করে ফেলে । আঙ্গুর চাষে বেশি জায়গার প্রয়োজন হয় না । অল্প জায়গায়ই এই ফলের চাষ করা যায় । বসত বাড়ির যে কোন জায়গায় যেখানে রোদ সকাল থেকে বিকাল পর্যন্ত থাকে এবং পানি জমে না এই রকম জায়গা আঙ্গুর চাষের উপযোগী । শহর অঞ্চলে বাড়ির ছাদেও টবের ভিতর আঙ্গুর গাছের চাষ করা যায় । আঙ্গুরের পুষ্টিগুন অনেক । আমাদের দেশে রোগীর খাদ্য হিসাবে প্রচুর আঙ্গুর ব্যবহৃত হয়ে থাকে । এতে প্রোটিন ,শর্করা , চর্বি ,ক্যালসিয়াম ,ফসফরাস ,লৌহ . খনিজ ,পটাশিয়াম ,ভিটামিন এ, বি ও সি উপাদান পাওয়া যায় । তাছাড়াও প্রতিকেজি আঙ্গুর থেকে প্রায় ৪৫০ ক্যালোরি খাদ্য শক্তি পাওয়া যায় । আঙ্গুরের পুষ্টিগুন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল ।
ত্বকের সুরক্ষা
আঙ্গুর এমন একটি ফল যা আমাদের ত্বকেকে নানা রকম অনিষ্ট এর হাত থেকে রক্ষা করে । ত্বককে ভালো রাখার জন্য যে উপাদান গুলো দরকার তার প্রতিটা উপাদানই আঙ্গুরের মধ্যে বিদ্যমান । এই ফলে আছে প্রচুর পরিমান কেমিক্যাল ও ফাইটো নিউটিয়েন্ট । যা আমাদের ত্বকের সুরক্ষার ক্ষেত্রে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে । তাছাড়া আঙ্গুরে প্রচুর পরিমান ভিটামিন সি আছে । আমরা জানি যে , ভিটামিন সি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী । ভিটামিন সি আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ।
কিডনি ভালো রাখে
আঙ্গুরে প্রচুর পরিমান ভিটামিন এর উপাদান রয়েছে । আর এই উপাদান গুলো আমাদের অভ্যন্তরীন ক্ষতিকর ইউরিক অ্যাসিডের মাত্রা সহনশীল অবস্থায় রাখে । তাছাড়া আমাদের কিডনিকে নষ্ট করে দিতে পারে এই রকম ক্ষতিকর পদার্থ থেক আমাদের কিডনিকে রক্ষা করে । তাছাড়াও আঙ্গুর আমাদের মাইগ্রেনের সমস্যা দূর করে ।
চুলের যত্নে
চুল মানব দেহের অপরিহার্য একটি অংশ । চুল দ্বারাই মানুষের সৌন্দর্য প্রকাশ পায় । আর আমাদের মধ্যে অনেকেই আছেন যারা চুল নিয়ে মোটেও সন্তুষ্ট নয় । কারো হয়তো ফেটে যায় ,কারো আবার হয়তো চুল আবার ধূসর রঙ্গের হয়ে যায় , আবার কারো হয়তো চুল পড়ার সমস্যা । এসব সমস্যা সমাধান পেতে চাইলে আপনি আঙ্গুর খেতে পারেন । প্রচুর পরিমান আঙ্গুর খেলে চুলের যারতীয় সমস্যা থেকে সমাধান পাওয়া যায় ।
কোলষ্টেরলের মাত্রা কমায়
কোলষ্টর মানব দেহের জন্য প্রয়োজনীয় । কিন্তু অতিরিক্ত কোলষ্টর এর মাত্রা আমাদের দেহের জন্য অনেক হানিকারক । রক্তে কোলষ্টর পরিমান বেড়ে গেলে মানব দেহে নানা ধরণের সমস্যার উপসর্গ দেখা দেয় । আর এই সমস্যা থেকে সমাধান দিতে পারে আঙ্গুর । আঙ্গুর আমাদের দেহের কোলষ্টেরের মাত্রা কমায় । আঙ্গুরে টরোস্টেলবোন নামে এক ধরণের যৌগ থাকে যা কোলষ্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে ।
![]() |
| আঙ্গুরের পুষ্টিগুন ও উপকারীতা |
আঙ্গুরে প্রচুর পরিমান হাড় শক্ত করার উপাদান বিদ্যমান । আঙ্গুরে আছে তামা , লৌহ ও ম্যাংগানিজমের মতো খনিজ পদার্থ । যা আমাদের মানব দেহের হাড় গুলো শক্ত করে তুলে । তাই হাড়কে শক্ত করার জন্য প্রচুর পরিমান আঙ্গুর হাওয়া উচিত ।
অ্যাজমা প্রতিরোধ
অ্যাজমা প্রতিরোধ
অ্যাজমা মানুষের একটি জটিল রোগ । এই রোগের কারণে মানুষ ক্রমাগত মৃত্যুর কোলে ঢলে পরে । অ্যাজমা হলে মানব দেহের ফুসফুসের আদ্রতার পরিমান কমে যায় । যার ফলসূতিতে অ্যাজমা রোগী শ্বাস প্রশ্বাস এ কষ্ট অনুভব করে । ফুসফুসে আদ্রতার পরিমান বাড়িয়ে অ্যাজমা থেকে মুক্তি দেয় ছোট এই ফল ।
বদহজম দূর করে
বদহজম কম বেশি সব মানুষের ক্ষেত্রেই জটিল সমস্যা । বদহজমের কারণে মানব দেহে নানা রকম সমস্যার সৃষ্টি হয় । আঙ্গুর খেলে বদহজম দূর হয় । অগ্নিমাল্য দূর করতে আঙ্গুর কার্যকারি ভূমিকা পালন করে । নিয়মিত আঙ্গুর খেলে মানুষ বদহজম থেকে চিরতরে মুক্তি পাবে ।
ভুলে যাওয়া
অনেকেই ছোট ছোট বিষয়গুলো দূত ভুলে যান । আবার কিছু কিছু ঘটনা বেমানুম স্মৃতি থেকে মুছে যায় । এটা কিন্তু এক ধরনের রোগ , হেলাফেলার কিছু নয় । এই রোগ এড়াতে আঙ্গুর সহায়ক ভূমিকা পালন করে।প্রচুর পরিমান আঙ্গুর খেলে মানুষ এই ধরণের সমস্যা থেকে মুক্তি পাবে ।
মাথাব্যাথা দূর করে
হঠাৎ করে মাথা ব্যাথা শুরু হয়ে আপনাকে কিছুক্ষণের জন্য থমকে দেয় । এই সময় আপনি অনেক যত্রনা অনুধাবন করে থাকেন । এতে করে আপনার স্বাভাবিক কাজে কর্মের বেগাত ঘটে । মাথা ব্যাথা অবস্থায় আপনি আঙ্গুর খেলে আপনি অনেক আরাম বোধ করবেন ।
বয়স এর ছাপ থেকে রক্ষা
অনেকে হয়তো বা এই সমস্যায় পতিত আছেন । আপনার বয়স কম কিন্তু আপনার হাতে মুখে বয়সের ছাপ পড়ে গেছে । আপনাকে দেখলে মনে হয় আপনার বয়স বেশি । আপনি নিয়মিত আঙ্গুর খাওয়ার অভ্যাস করতে পারেন তাহলে সহলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন ।


0 মন্তব্যসমূহ
please do not enter any spam link in the comment box .
Emoji