![]() |
| জনপ্রিয় অভিনেত্রী শাবানা |
জন্ম নাম :- আফরোজা সুলতানা রত্না
জন্ম :- ১৫ জুন ১৯৫২
জন্ম স্থান :- ডাবুয়া গ্রাম,রাউজান উপজেলা, চট্রগ্রাম, বাংলাদেশ
দাম্পত্য সাথী :- ওয়াহিদ সাদিক
সন্তান :- ৩ জন
পেশা:- চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক
পুরস্কার :- ১১ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার
কার্যকাল :- ১৯৬২ থেকে ১৯৯৭
জাতীয়তা :- বাংলাদেশি
শাবানার প্রথম জীবন :-
শাবানার জন্ম নাম আফরোজা সুলতানা রত্না হলেও তিনি শাবানা নামেই পরিচিত ।শাবানার বাবার নাম ফয়েজ চৌধুরী । তিনি ছিলেন একজন টাইপিস্ট । তার মা ফজিলাতুন্নেসা তিনি একজন গৃহিণী ছিলেন । শাবানার প্রিয় পাত্র তার ছোট খালা ছিলেন । তার পড়ালেখা ভাল লাগত না যদিও তিনি গেন্ডারিয়া হাই স্কুলে ভর্তি হয়ে ছিলেন । মাত্র ৯ বছর বয়সে প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতি ঘটে শাবানার । শাবানার বাবার খালাতো ভাই ছিলেন চলচ্চিত্রকার এহতেশাম । শাবানা চলচ্চিত্রে আগমন করেন তার এই চাচার মাধ্যমে ।
শাবানার চলচ্চিত্র জীবন :-
শাবানা চলচ্চিত্রে অভিষেক হয় চলচ্চিত্রকার এহতেশামের হাত ধরে । প্রথম চলচ্চিত্র শুরু করেন শিশু শিল্পী হিসেবে 'নতুন সুর' সিনেমা দিয়ে । তারপর কয়েকটি সিনেমায় শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন । চকোরী সিনেমায় তিনি কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন ছবিটি বেশ জনপ্রিয়তা পায় । পরিচালক এহতেশামই তার নাম রত্না বদল করে রাখেন শাবানা । তার ছবি সমূহ- নতুন সুর, আবার বনবাসে রুপবান, ডাকু বাবু, চকোরী, কুলি, ছোট সাহেব, পায়েল, চান্দ অউর চান্দনী, আনাড়ি, দাঘ, বিজলী, একই অঙ্গে এত রুপ, চান্দ সুরজ, ছদ্মবেশী, মধুমিলন, অবুঝ মন, ওরা ১১ জন, চৌধুরী বাড়ি, ছন্দ হারিয়ে গেল, সমাধান, স্বীকৃতি, অতিথি, ঝড়ের পাখি, অবাক পৃথিবী, কার হাসি কে হাসে, চোখের জল, অভাগী, চাষীর মেয়ে, বাদশাহ, বানজারান, দুই রাজকুমার, সাধু শয়তান, আগুন, গড়মিল, জয় পরাজয়, অমর প্রেম , জননী, দোস্ত দুশমন, যাদুর বাশিঁ, অলংকার, অঙ্গার, তুফান, ফকির মজনু শাহ, বধূ বিদায়, মায়ার বাঁধন, সোহাগ, অনুরাগ, মাটির ঘর, বিজয়িনী সোনাভান, আলিফ লায়লা, ছক্কা পাঙ্গা, ছুটির ঘন্টা, শেষ উত্তর, সখী তুমি কার, অংশীদার, আল্লাহ্ মেহেরবান, ওস্তাদ সাগরেদ, কুদরত, ঘরনী, ঝুমকা, পুত্র বধূ, বাদল, নবাবজাদী, বাঁধন হারা, ভাঙ্গা ঘর, মহানগর, রাজার রাজা, স্বামী, আশার আলো, দুই পয়সার আলতা, নালিস, রজনীগন্ধা, লাল কাজল, ঘরের বউ, নাজমা, লালু ভুলু, নতুন পৃথিবী, ভাত দে, মায়ের আঁচল, সখিনার যুদ্ধ, নসীব, মা ও ছেলে, হালচাল, অশান্তি, চাঁপা ডাঙ্গার বউ, নিশানা, রাঙা ভাবী, ভাই জান, সত্য মিথ্যা, মরণের পরে, ব্যথার দান, গরীবের বউ, টপ রংবাজ, স্বামী কেন আসামী, পালাবি কোথায়, ঘরে ঘরে যুদ্ধ, সত্যের মৃত্যু নেই, সুখের সংসার, বাংলার বধূ, ইত্যাদি ছায়াছবিতে অভিনয় করেন শাবানা । তিনি শুধু অভিনয়ই নয় প্রযোজনাও করেছেন বহু ছবি ।

0 মন্তব্যসমূহ
please do not enter any spam link in the comment box .
Emoji