রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই

রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই

 

রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই

শ্রেষ্ঠাংশে : সালমান খান, দিশা পাটানি, রণদীপ হুদা, জ্যাকি শ্রফ

মুক্তি : ঈদ-উল-ফিতর (২০২১)

প্রযোজনা : সালমান খান ফিল্মস

প্রযোজক : সালমান খান, সোহেল খান, অতুল অগ্নিহোত্রী

পরিবেশক : সালমান খান ফিল্মস

পরিচালক : প্রভু দেবা

সুরকার : সাজিদ-ওয়াজিদ

চিত্র গ্রাহক : আয়ানঙ্কা বোস

কোম্পানি : সোহেল খান প্রোডাকশন, রীল লাইফ প্রোডাকশন এন্ড প্রাইভেট লিমিটেড


"রাধে- ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই" বলিউডের ভাইজান সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা। সালমানের বিপরীতে নায়িকা  হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানিকে রাধে সিনেমায়। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন জ্যাকি শ্রফ। রণদীপ হুদা খলনায়ক  চরিত্রে অভিনয় করবেন এই সিনেমায়। সালমান খান ১৫ দিনের শেষ সম্পন্ন করেছেন গত অক্টোবরে মুম্বাই ও এর কাছাকাছি করজাত শহরে। পোষ্ট প্রোডাকশনের কাজ করছেন সালমানের প্রযোজনা টিম ও পরিচালক প্রভু দেবা। আসন্ন ঈদুল ফিতরে ছবিটি মুক্তি দেয়ার কথা রয়েছে। "দ্য আউটলস" কুরিয়ান চলচ্চিত্রটির অফিসিয়াল রিমেক রাধে সিনেমাটি। শোনা গেছে, সালমানোর রাধে সিনেমা মুক্তির আগেই বাংলাদেশি মুদ্রায় ২৬৮ কোটি টাকার বেশি থিয়েটার, স্যাটেলাইট, মিউজিক ও ডিজিটাল স্বত্ব বিক্রি করা হয়েছে জি স্টুডিয়োসের কাছে। যা ছিল করোনাকালে বড় চুক্তি । তাদের মধ্যে সমস্ত সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়ে ছিল লকডাউনের সময়। যশরাজ ফিল্মস কমিশনের ভিত্তিতে রাধে সিনেমাটি মুক্তি দেবে এর পূর্বে এটা শোনা গিয়ে ছিল। সালমান খান বেশ বড় চুক্তি সেরেছেন সিনেমাটির মুক্তির জন্য এবং রাধে সিনেমার সম্পাদনা শেষ করেছেন এরই মধ্যে, এ খবর জানা যায় বলিউড হাঙ্গামা ভারতের বিনোদন ভিত্তিক সংবাদ মাধ্যমে। রাধে- ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমায় মনোমুগ্ধকর ভারতীয় ভাষার অ্যাকশন চলচ্চিত্র। সিনেমার প্রথম লুকে সিনেমা প্রেমী ও সালমান ভক্তদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। 

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ