![]() |
| কলার গুণাগুণ |
কলার গুণাগুণ
মানব দেহের স্বাস্থ্য সুস্থ রাখতে কলার প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম। আমাদের দৈনন্দিন জীবনে কলার ভূমিকা অত্যাধিক। কলা দেশের সব জায়গায় পাওয়া যায়। ছোট বড় প্রায় সব শ্রেণীর মানুষ কলা পছন্দ করে। আমাদের দেশে কলা যে যে এলাকায় ব্যপকভাবে চাষ হয় তা হল- নরসিংদী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, জয়পুরহাট, রংপুর, বরিশাল, যশোর, বগুড়া, ময়মনসিংহ, মুন্সীগঞ্জ প্রভৃতি। বাংলাদেশে বিভিন্ন জাতের কলা জন্মায় যথা- বাংলা কলা, সাগর কলা, অগ্নি সাগর কলা, চাঁপা কলা, সরবি কলা, ডিঙ্গা কলা, কুদরতী কলা, কাঁঠালী কলা, সাঙ্গী আইটা কলা, আইটা কলা, বাইশ ছড়া কলা, রঙিন মেহের সাগর কলা, বারি কলা ১-৪ প্রভৃতি। কলা খেতে যেমন সুস্বাদু তেমন পুষ্টি গুণে ভরপুর।
কলার উপকারীতা
* কলা হার্টের স্বাস্থ্য রক্ষা করে। হৃদযন্ত্রে সঠিকভাবে হৃদস্পন্দন সম্পন্ন করে কলায় থাকা হাই পোকাসিয়াম স্তর ও হাইপোকলিমিয়া নামক দুটি উপাদান।
* রক্তচাপ নিয়ন্ত্রণে কলায় থাকা বিভিন্ন উপাদান কার্যকরী ভূমিকা পালন করে।
* হজমের প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করে কলা এবং গ্যাস্টিকের সমস্যা হ্রাস করে।
* কলা পেটের ভিতরে অতিরিক্ত মেদ জমতে দেয় না।
* কলা মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মস্তিষ্কের কোষগুলোর অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখে কলায় থাকা পটাশিয়াম।
* কলার মধ্যে থাকা পটাশিয়াম হাড়ের গঠনে সহায়তা করে।
* ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করে কলায় থাকা উপাদান কার্বোহাইড্রেট।
* ডায়েরিয়া নিয়ন্ত্রণে কলার অত্যাধিক উপকারিতা রয়েছে।
* কলা রক্ত স্বল্পতা প্রতিরোধ করে। বিশেষ করে মহিলাদের গর্ভাবস্থায় এ সমস্যা দেখা দেয়।
* কলা মানসিক চাপ কমাতে অবদান রাখে এবং শরীরের শক্তি বৃদ্ধি করে।
* চোখ এবং কর্নিয়ার সুরক্ষা প্রদান করে কলাতে থাকা ভিটামিন-এ ।
* কলা মাসিকের যন্ত্রণা কমাতে বেশ গুরুত্বপূর্ণ অবদান রাখে।
* ওজন হ্রাস করতে কলার ব্যপক ভূমিকা আছে। এ ক্ষেত্রে সকালে খালি পেটে কলা খেতে হয়।
* নিয়মিত একটি করে কলা খেলে আলসারের সমস্যা দূর হয়। এবং কিডনি জনিত সমস্যা প্রতিরোধে কলা সহায়ক।
মুখের নিস্তেজ ও শুষ্ক ত্বককে কলা ব্যবহার করে ময়েশ্চারাইজ করুন
প্রথমে একটি পাকা কলা চটকে নিয়ে মুখে লাগান। ২০ থেকে ২৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন চোখের চারপাশ বাদ দিয়ে । তারপরে ধুয়ে ফেলুন হালকা গরম জলে। এরপর অনুভব করবেন কোমল ও নরম হয়ে উঠেছে ত্বক। এর সাথে যোগ করতে পারেন মধু এতে ত্বকের উজ্জলতা বৃদ্ধি পাবে।

0 মন্তব্যসমূহ
please do not enter any spam link in the comment box .
Emoji