জনপ্রিয় অভিনেতা মান্না

জনপ্রিয় অভিনেতা মান্না




জন্ম নাম :- সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার মান্না

জন্ম:- ১৪ এপ্রিল ১৯৬৪

জন্ম স্থান :- এলেঙ্গা পৌরসভা, কালিহাতি, টাঙ্গাইল জেলা, বাংলাদেশ 

মৃত্যু:- ১৭ ফেব্রয়ারি ২০০৮

পেশা:- অভিনেতা 

দাম্পত্য সাথী :- শেলী মান্না 

উচ্চতা:- ৬ ফুট ৩ ইঞ্চি 

কার্যকাল:- ১৯৮৪ থেকে ২০০৮

জাতীয়তা:- বাংলাদেশি 


মান্নার প্রথম জীবন 

মান্না জন্ম গ্রহণ করেন ১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইল জেলায় । উচ্চ মাধ্যমিক পাস করার পর স্নাতকে ভর্তি হন ঢাকা কলেজে । এফডিসির নতুন মুখের সন্ধান কার্যক্রমের মাধ্যমে ১৯৮৪ সালে বাংলা চলচ্চিত্রে আসেন মান্না । মান্না কে চলচ্চিত্রে সুযোগ করে দেন নায়ক রাজ রাজ্জাক সাহেব । তওবা মান্নার প্রথম ছায়াছবি । মান্না প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেন ।


মান্নার অভিনয় বা কর্ম জীবন 

তওবা মান্নার প্রথম সিনেমা হলেও প্রথম মুক্তি পায় পাগলি সিনেমা । মান্না অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন । তিনি শুধু সফল অভিনেতা ই নন বরং একজন সফল প্রযোজক ও ছিলেন । তার অভিনীত সবচেয়ে ব্যবসা সফল ছবি আম্মাজান । মান্না বঞ্চিত মানুষের কথা সুনিপুণ ভাবে তুলে ধরেছেন সিনেমায় । তার সিনেমায় দেখা যেত অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ । তার সিনেমা সমূহ হল- দাঙ্গা, প্রেম দিওয়ানা, খল নায়ক, ডিস্কো ড্যান্সার, বসিরা, শান্ত কেন মাস্তান, কুখ্যাত খুনী, গুন্ডা নাম্বার ওয়ান, রংবাজ বাদশা, কাসেম মালার প্রেম, টপ সম্রাট, সুলতান, ভাইয়া, বিদ্রোহী সালাহউদ্দিন, তেজী, বাবা, পাগলী, মিনিস্টার, ত্রাস, চাঁদাবাজ, তওবা, মেজর সাহেব, ঢাকাইয়া মাস্তান, মাস্তানের উপর মাস্তান, আরমান, বিগবস, মান্না ভাই, টপ টেরর, কিলার, জনতার বাদশা, রাজপথের রাজা, টোকাই রংবাজ, এতিম রাজা , নায়ক, ভিলেন, সন্ত্রাসী মুন্না, মোস্তফা ভাই, রাজা বাংলাদেশী, বীর সৈনিক, ভন্ড বাবা, তেজী সন্তান, রাজা নাম্বার ওয়ান, বাবা মাস্তান, ঈমানদার মাস্তান, জুম্মান কসাই, দানব, রুস্তম, লাল বাদশা, রাজা, জিদ্দি ড্রাইবার, আব্বাস দারোয়ান, রাজু মাস্তান, মুসা ভাই, নেতা, বাংলার হিরো, টোকাইয়ের হাতে অস্ত্র কেন, আমি জেল থেকে বলছি, কাবুলিওয়ালা, লুটতরাজ, আম্মাজান, দুই বধু এক স্বামী, স্বামী স্ত্রীর যুদ্ধ, মনের সাথে যুদ্ধ, পিতা-মাতার আমানত ইত্যাদি । তার অভিনীত প্রায় প্রতিটি ছবিই সুপারহিট। মান্না বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন মৃত্যুর পূর্ব পর্যন্ত। তিনি তিনবার মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন এবং আটবার মনোনীত হন এই পুরস্কারে । তার জনপ্রিয়তা আজও রয়েছে সুনিপুণ অভিনয়ের জন্যে ।
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ