জন্ম নাম :- শাহরিয়ার চৌধুরী ইমন
জন্ম :- ১৯ সেপ্টেম্বর ১৯৭১ সাল
জন্ম স্থান :- দাড়িয়া পাড়া, সিলেট, বাংলাদেশ
মৃত্যু :- ৬ সেপ্টেম্বর ১৯৯৬
পেশা :- মডেল, অভিনেতা
সমাধি :-হযরত শাহ্ জালাল ( র ) মাজার প্রাঙ্গন , সিলেট , বাংলাদেশ
দাম্পত্য সাথী :- সামিরা হক
দাম্পত্য কাল :- ১৯৯২ থেকে ১৯৯৬
জাতীয়তা :- বাংলাদেশী
কার্যকাল :- ১৯৮৬ থেকে ১৯৯৬
জননন্দিত অভিনেতা সালমান শাহর প্রথম জীবন
সালমান শাহ তার নানা বাড়ি সিলেট শহরে দাড়িয়া পাড়া আব এ হায়াত ভবন যা বর্তমানে সালমান শাহ ভবন হিসেবে পরিচিত সেখানে ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর তার জন্ম। সালমান শাহ র মাতা নীলা চৌধুরী ও পিতা কমর উদ্দিন চৌধুরী । পরিবারের বড় ছেলে সালমান শাহ । সালমান শাহ নামেই তিনি সবার নিকট পরিচিত , যদিও তার জন্ম নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন । খুলনা বয়রা মডেল হাই স্কুলে সালমান শাহ পড়াশুনা করেন । চিত্রনায়িকা মৌসুমি তার সহপাঠী ছিলেন একই স্কুলে । তিনি ম্যাট্রিক পাস করেন ঢাকার ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে ১৯৮৭ সালে । তিনি এইচ এস সি পাস করেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এবং বি.কম. পাস করেন ধানমন্ডির মালেকা সায়েন্স কলেজ ( বর্তমানে ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ )। সালমান শাহ তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হক কে বিয়ে করেন ১৯৯২ সালের ১২ আগস্ট । বিউটি পার্লার ব্যবসায়ী ছিলেন সামিরা হক ।
সালমান শাহ র অভিনয় জীবন
সালমান শাহ অভিনয় শুরু করেন নাটকে অভিনয়ের মাধ্যমে । তার অভিনীত প্রথম নাটক ছিল আকাশ ছোঁয়া । তার নাটক সমূহ হল- দেয়াল, সব পাখি ঘরে ফিরে, সৈকতে সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী, নাটকে অভিনয় করেন । সালমান শাহ নয়ন নাটকটির জন্য বাচসাস পুরস্কার লাভ করেন সে বছরের শ্রেষ্ঠ একক নাটক হিসেবে । সালমান শাহ অভিনীত প্রথম ছায়াছবি ছিল কেয়ামত থেকে কেয়ামত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা মৌসুমি । এ ছবিটি ছিল কেয়ামত সে কেয়ামত তাক হিন্দি ছবির কপিরাইট । ছবিটি ব্যপক সারা ফেলে ছিল দর্শক মহলে। সালমান শাহ অভিনীত চলচ্চিত্র সমূহ - তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখি, বিক্ষোভ, স্নেহ, প্রেমযুদ্ধ, দেনমোহর, কন্যাদান, স্বপ্নের ঠিকানা, আঞ্জমান, মহামিলন , আশা ভালবাসা, বিচার হবে, এই ঘর এই সংসার, প্রিয়জন, তোমাকে চাই , স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নাই, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, প্রেম পিয়াসী, স্বপ্নের নায়ক, শুধু তুমি, আনন্দ অশ্রু, বুকের ভিতর আগুন, ইত্যাদি ছায়াছবিতে তিনি অভিনয় করেন । সালমান শাহ অভিনীত প্রতিটি ছবি ব্যবসা সফল হয়েছিল এবং দর্শক মনে সারা জাগিয়ে ছিল । তার মনমুগ্ধকর অভিনয় এখনো মানুষের মন ছুঁয়ে যায়। আজও মানুষ তাকে ভালবাসে এবং সুনিপুণ অভিনয় মানুষ মনে রাখবে পৃথিবী যতদিন থাকে ।

0 মন্তব্যসমূহ
please do not enter any spam link in the comment box .
Emoji